Posts

Image
1   2 চাবির গোছায় কিবোর্ড! যুক্তরাষ্ট্রের সিটিএক্স ভারচুয়াল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি প্রযুক্তিপণ্য তৈরি করেছে, যার মাধ্যমে ভারচুয়াল কিবোর্ড তৈরি করা যাবে। আর এ পণ্যটির আকার এতই ছোট যে তা চাবির গোছায় ধরে যায়। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের। স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে নতুন নতুন প্রযুক্তির প্রচলন বেড়ে গেলেও এখনো বড় আকারের কিবোর্ডের প্রয়োজনীয়তা ফুরায়নি। কম্পিউটার বা ল্যাপটপে কিবোর্ড ব্যবহারের বিভিন্ন উপায় রয়েছে। স্মার্টফোন বা ট্যাবলেটেও বড় পড়তে পারে। এর একটি ভালো সমাধান হচ্ছে ভারচুয়াল কিবোর্ড ব্যবহার করা। যুক্তরাষ্ট্রের রিটেইল স্টোর ব্রুকস্টোনের ওয়েবসাইটে এই সিটিএক্স ভারচুয়াল কিবোর্ড বিক্রি হচ্ছে ১০০ ডলারে। অক্টোবর থেকে এ কিবোর্ড বাজারে পাওয়া যাবে। ভারচুয়াল কিবোর্ডের ক্ষেত্রে সিটিএক্স ভারচুয়াল কিবোর্ড প্রথম না হলেও এটিই সবচেয়ে ক্ষুদ্র ও সাশ্রয়ী। অন্যান্য ভারচুয়াল কিবোর্ডের মতোই এতে লেজারের সাহায্যে যেকোনো পৃষ্ঠের ওপর কিবোর্ডের আউটলাইন তৈরি করে এবং যন্ত্রটির সেন্সর হাতের আঙুলের নড়াচড়া শন...
Image
Image
আইফোনের সঙ্গে নতুন এয়ারফোন! (ভিডিও) প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, চলতি মাসেই অ্যাপল নতুন সংস্করণের আইফোনের ঘোষণা দিতে পারে। ‘আইফোন ৫’ নামের নতুন সংস্করণটির সঙ্গে নতুন নকশার এয়ারফোনও বাজারে আনতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। অ্যাপলের তৈরি নতুন এয়ারফোনের খবর প্রকাশ করেছে ‘টিয়েনহট’ নামের ভিয়েতনামের প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে অ্যাপলের সম্ভাব্য এই এয়ারফোনটির ছবিও প্রকাশিত হয়েছে। টিয়েনহটের তথ্য অনুসারে, ২০০৮ সালে এয়ারফোনে সর্বশেষ পরিবর্তন এনেছিল অ্যাপল। আইফোন ৫-এর সঙ্গে নতুন যে এয়ারফোন বাজারে আসবে তা তৈরি হচ্ছে ভিয়েতনামের ফক্সকন প্লান্টে। এয়ারফোনের সঙ্গে থাকা তারটিতে লেখা রয়েছে, ‘অ্যাপলের নকশা করা, ভিয়েতনামে বিভিন্ন অংশ জোড়া দেওয়া’। সাদা রঙের এই এয়ারফোন এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা ব্যবহার বান্ধব হয়।
Image
1   2   3 নতুন লুমিয়ার তথ্য ফাঁস! উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া সিরিজের দুটি নতুন স্মার্টফোন বাজারে আনবে নকিয়া। লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ মডেলের এ স্মার্টফোনটির দুটির কোডনেম হচ্ছে ‘ফাই’ ও ‘অ্যারো’। ৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে এ স্মার্টফোনটির দুটির ঘোষণা দিতে পারে নকিয়া। তবে তার আগেই ৩১ আগস্ট শুক্রবার লুমিয়ার এ দুটি মডেলের ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ। টুইটারের @evleaks অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে লুমিয়ার দুটি ছবি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লুমিয়ার ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ মডেলের এ স্মার্টফোনগুলো বিভিন্ন রঙে বাজারে আসবে। লুমিয়া ৯২০ স্মার্টফোনটির ডিসপ্লে হবে সাড়ে চার ইঞ্চি মাপের। এ স্মার্টফোনটিতে নকিয়া পিউরভিউয়ের মত ৪১ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকবে। স্মার্টফোনটির বিপণন করবে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। লুমিয়া ৮০০ ও লুমিয়া ৯০০ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ হিসেবে ‘ফাই’ স্মার্টফোন...
Image
গিগাবাইটের নতুন গ্রাফিক্স কার্ড গিগাবাইট ব্র্যান্ডের জিভি-এন৫৬০ ওসি মডেলের শক্তিশালি গ্রাফিক্স কার্ড বাজারে এসেছে। জিফোর্স জিটিএক্স ৫৬০ চিপসেট নির্ভর এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ৯০০ মেগাহার্টজ ক্লকস্পিড, ১৮০০ মেগাহার্জ শেডার ক্লক এবং ২৫৬ বিট মেমোরি বাস স্পিড। গ্রাফিক্স কার্ডটি ব্যবহারের জন্য কম্পিউটারে ন্যুনতম ৫০০ ওয়াট পাওয়ার সাপ্লাই থাকতে হবে।  স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা ১ গিগাবাইটের এই গ্রাফিক্স কার্ডটির দাম সাড়ে ১৭ হাজার টাকা।
Image
সনি আনছে ৮৪ ইঞ্চি টিভি, উইন্ডোজ ট্যাব, স্মার্টফোন (ভিডিও বার্লিনে অনুষ্ঠিত আইএফএ মেলায় জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি একগুচ্ছ নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে। সনির নতুন পণ্যগুলোর মধ্যে নজর কেড়েছে ‘৪কে’ প্রযুক্তির ৮৪ ইঞ্চি মাপের টেলিভিশন, ল্যাপটপ ও ট্যাবলেটের সুবিধাযুক্ত উইন্ডোজ নির্ভর ট্যাবলেট, স্মার্টফোনের নতুন তিনটি সিরিজ ও অ্যাকশন ক্যাম। এক খবরে এ তথ্য জানিয়েছে, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। সনি জানিয়েছে, ৮৪ ইঞ্চি মাপের নতুন টেলিভিশনে ছবির মান হবে অনেক উন্নত কারণ এতে ৪কে মানের রেজুলেশন দেখাবে। শিগগিরই এ টেলিভিশন বাজারে আসবে। দাম হবে ৩০ হাজার ডলার। ৭ সেপ্টেম্বর বাজারে আসবে এক্সপেরিয়া এস ট্যাবলেট যাতে টেলিভিশন দেখার জন্য প্রযুক্তি থাকবে। নতুন করে আসছে ‘সনি ভায়ো ডুয়ো ১১’ নামে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট। সনির এক্সপেরিয়া স্মার্টফোন সিরিজে যুক্ত হচ্ছে ‘এক্সপেরিয়া টি’ নামের ৪.৮ ইঞ্চি মাপের স্মার্টফোন যাতে থাকবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও নতুন মডেল হিসেবে যুক্ত হচ্ছে এক্সপেরিয়া ভি এবং এক্সপেরিয়া জে সিরিজ। সনির নতুন ...
Image
ছোটো মেইনফ্রেম কম্পিউটার বাজারে আনছে আইবিএম `জিএন্টারপ্রাইজ ইসি১২' নামের ছোটো আকারের ও দ্রুতগতির নতুন মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম।  মেইনফ্রেম কম্পিউটার বড় ধরনের সংস্থার জন্য বিশাল তথ্য বিশে্লষক যন্ত্র বা সার্ভার হিসেবে কাজ করে। আইবিএম কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মডেলের কম্পিউটারটি আকারে ছোটো তবে প্রসেসরের দিক থেকে শক্তিশালী এবং তথ্য বিশে্লষক যন্ত্র হিসেবে উন্নত মেইনফ্রেম কম্পিউটার। আইবিএম কর্তৃপক্ষ জানিয়েছে, ৫.৫ গিগাহার্টজ ক্ষমতার মেইনফ্রেম সার্ভারটির মাইক্রোপ্রসেসর তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাইক্রোচিপ। আইবিএম-এর তৈরি মেইনফ্রেম কম্পিউটারের আগের মডেলটির তুলনায় জিএন্টারপ্রাইজ ইসি১২-এর তথ্য বিশে্লষণের গতি ২৫ শতাংশ বেশি। আইবিএম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জিএন্টারপ্রাইজ ইসি১২ মডেলটিতে এমনভাবে নকশা করা হয়েছে যাতে দ্রুত ও নিরাপদভাবে তথ্য বিশে্লষণ করতে পারেন করপোরেট গ্রাহকরা। এই কম্পিউটার তৈরির গবেষণাকাজে খরচ হয়েছে ১০০ কোটি ডলার।  প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, আইবিএম এমন সময়ে মেইনফ্রেম কম্পিউট...