গেমস ওয়ার্ল্ড [পর্ব-৪০] :: Call of Duty: Advanced Warfare ( রিভিউ ) মর্ডান যুগের ইতি এবং অ্যাডভান্সড যুগের সূচনা নিয়ে এবারের কল অফ ডিউটি অ্যাডভান্সড ওয়্যারফেয়ার কল অফ ডিউটির বিস্তৃতি কারো কাছে অজানা নয় । সেই বিশ্ব যুদ্ধ থেকে বর্তমান যুগ , সমাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন । সমসাময়িক ঘটনা , পুরাতন ঘটনা নিয়ে কল অফ ডিউটির অসাধারন স্টোরিলাইন গুলো গড়ে উঠে । তবে এবারের কল অফ ডিউটি একেবারে অন্য রকম ! নামে যেমন অ্যাডভান্সড সেরকম গেমপ্লেতে ও রয়েছে অ্যাডভান্সড যুগের ছোঁয়া । আমি গেমস খেলার চেয়ে শকুনের মত দৃষ্টি দিয়ে এসব পরিবর্তন লক্ষ্য করেছি । এবারের অ্যাডভান্সড ওয়্যারফেয়ারের নতুন সংযোজন হল এক্সো সুট ( Exo Suit ) । এটি প্লেয়ারের শরীরের সাথে সংযুক্ত থাকে । এক্সো সুটের ব্যবহার এক কথায় অসাধারন ! একবার লাফ দিয়ে ট্রাকে উঠতে চাও ? এক্সো সুট ব্যবহার কর । তার মানে বুঝতে পারছেন , এক্সো সুট হল এমন এক বিশেষ সুট যার মাধ্যমে প্লেয়ার এক লাফে অনেক উঁচুতে উঠতে পারবে । দুইবার বাটন প্রেস করলে এক্সো সুটের মজাটা আরো পাবেন । একেবারে আকাশের কাছাকাছি নিয়ে যাবে আপনাকে , তবে চিন্তার কারন নেই কিছুক্ষণ ...
Comments
Post a Comment